প্রতিনিধি ২ জুন ২০২৬ , ৮:৫১:০৫ প্রিন্ট সংস্করণ
অনলাইন ডেক্স:
সিলেট মহানগরীর কুনিপাড়া এলাকায় অভিযান চালিয়ে এক যুবতীসহ অপহরণ চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে এক যুবককে ডেকে এনে আটকে রেখে মুক্তিপণ আদায়ের চেষ্টার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। এ সময় অপহৃত যুবককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সোমবার (১ জুন) রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতাররা হলেন— মীম আক্তার নাহিদা (২২), মিল্লাত (২০), শিল্পী বেগম ওরফে শিল্পী দেওয়ান (৪০), এমরান খান (২৪) এবং স্বপন আহমেদ (২৩)।
পুলিশ জানায়, ভুক্তভোগী জিল্লুর রহমানের (২৭) সঙ্গে কিছুদিন আগে মোবাইল ফোনে মীম আক্তার নাহিদার পরিচয় হয়। সেই সূত্র ধরে সোমবার রাত সাড়ে ৮টার দিকে তাকে এয়ারপোর্ট থানার ইলেকট্রিক সাপ্লাই রোড এলাকার বড়বাজার গলির মুখে দেখা করতে ডাকা হয়।
জিল্লুর সেখানে পৌঁছলে মীম ও তার সহযোগীরা তাকে জোরপূর্বক ধরে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে কুনিপাড়ার একটি বাসায় নিয়ে যায়। সেখানে তাকে মারধর করে আটকে রাখা হয় এবং তার পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। এছাড়া তার কাছ থেকে ৮ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
একপর্যায়ে জিল্লুরের চিৎকার শুনে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে এয়ারপোর্ট থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে এবং চক্রের পাঁচ সদস্যকে হাতেনাতে গ্রেফতার করে।

এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মামলা হয়েছে। গ্রেফতার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।












| সোম | মঙ্গল | বু | বৃহ | শুক্র | শনি | রবি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১ | ১৩ |
| ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২ | ৯ | ৩০ | ||||






Design & Developed by BD IT HOST