সারাদেশ

রাস্তার পাশে ইজিবাইক চালকের চোখ উপড়ানো লাশ

  প্রতিনিধি ৬ জুলাই ২০২৬ , ১০:৩১:১৭ প্রিন্ট সংস্করণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নিখোঁজের একদিন পর নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক চোখ উপড়ানো অবস্থায় ইজিবাইক চালক অলিউল্লাহর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার গ্রুপদী এলাকায় রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা চালক অলিউল্লাহকে হত্যা করে ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ে গেছে ছিনতাইকারীরা। তিনি পার্শ্ববর্তী সোনারগাঁ উপজেলার পরমেশ্বরী গ্রামের মো. হারুন রশীদের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, ইজিবাইক চালক অলিউল্লাহ গত রোববার বিকালে সোনারগাঁয়ের বারদী থেকে যাত্রী নিয়ে আড়াইহাজার উপজেলার দিকে যান। রাতে আর বাড়িতে ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে সকালে সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি করেন নিহতের বাবা। বিকালে পুলিশ খবর দিলে ঘটনাস্থলে গিয়ে অলিউল্লাহর লাশ শনাক্ত করে পরিবার।
আড়াইহাজার থানার এসআই জসিম উদ্দিন জানান, রাস্তার পাশে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ইজিবাইকটি ছিনতাইয়ের উদ্দেশ্যে তার সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে তাকে হত্যা করে লাশ এখানে ফেলে ইজিবাইক নিয়ে পালিয়ে যায়। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশি অভিযান চলছে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST