জাতীয়

সিটিটিসির সাবেক এডিসি ইশতিয়াক গ্রেফতার

  প্রতিনিধি ২৯ এপ্রিল ২০২৫ , ৭:১৮:১৯ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেক্স:
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ইশতিয়াক আহমদ গ্রেফতার হয়েছেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) তদন্ত দল ও পুলিশ রোববার তাকে রাঙ্গামাটি থেকে গ্রেফতার করে। আজ মঙ্গলবার তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এডিসি ইশতিয়াক বেতবুনিয়ায় পুলিশ স্পেশালাইজড ট্রেনিং স্কুলে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) হিসেবে কর্মরত ছিলেন।
ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তারা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইশতিয়াক স্বীকার করেছেন যে, তৎকালীন সিটিটিসি প্রধানের সরাসরি নির্দেশে তিনি জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় ড্রোন ব্যবহার করে নজরদারি ও ভিডিও ধারণ করেন।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST