প্রতিনিধি ৫ মার্চ ২০২৬ , ৭:৪৩:১২ প্রিন্ট সংস্করণ
অনলাইন ডেক্স:
শরীয়তপুর ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালের হাজিরা খাতায় স্বাক্ষর করে প্রাইভেট চেম্বারে রোগী দেখায় চিকিৎসক ডা. রাজেশ মজুমদারকে শোকজ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৫ মার্চ) হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (৪ মার্চ) আপনি হাজিরা খাতায় স্বাক্ষর দিয়ে অত্র হাসপাতাল ত্যাগ করেছেন সকাল সাড়ে ১০ টায়। এ সময় আপনার অফিসের চেম্বারে না বসে আধুনিক সিটি হাসপাতালে প্রাইভেট চেম্বারে রোগী দেখছিলেন। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত সংবাদের মাধ্যমে জানা গেছে। এমন আচরণে অত্র হাসপাতালে আগত রোগীদের স্বাস্থ্য সেবা দেওয়া ব্যাহত হয়। যা সরকারি কর্মচারী বিধিমালা, ২০১৮ বিধির পরিপন্থি।
এ অবস্থায় আপনার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃংখলা ও আপিল) বিধিমালা, ২০১৮ বিধির ৩৯(১) বিধি মোতাবেক কেন চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হবে না, তার জবাবপত্র জারির ৩ (তিন) দিনের মধ্যে দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হল।


















Design & Developed by BD IT HOST