প্রতিনিধি ৫ নভেম্বর ২০২৪ , ১:০৬:১৬ প্রিন্ট সংস্করণ
শফিকুল ইসলাম নিজস্ব প্রতিনিধি:
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন খয়রাবাদ সেতুর ঢালে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাউফল উপজেলা শাখার সহকারী সেক্রেটারি ও স্কুল শিক্ষক ইউনুস বিশ্বাস।
ইউনুস বিশ্বাস পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইউনুস বিশ্বাস মোটরসাইকেলযোগে বরিশাল থেকে বাউফলের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অন্তরা পরিবহন বাসটি তাকে চাঁপা দেয়। স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর বাসটি কিছু দূরে থামিয়ে চালক পালিয়ে যায়। বাসটি বর্তমানে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভোলা রোডে অবস্থান করছে।
নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস ছালাম, বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অন্তরা পরিবহন বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ইউনুস বিশ্বাস নিহত হন।

আজ (৫ নভেম্বর ২০২৪) সকাল ১১টায় নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।
জানাজা নামাজের ইমামতি করেন বাংলাদেশ জামায়াত ইসলাম ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।


















Design & Developed by BD IT HOST