প্রতিনিধি ১৮ আগস্ট ২০২৬ , ১:১৩:৩৭ প্রিন্ট সংস্করণ
রাঙ্গুনিয়া রাজাভুবন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন খোরশেদ আলম ফারুকী

চট্টগ্রাম (প্রতিনিধি):
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ঐতিহ্যবাহী রাজাভুবন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির নতুন সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জনাব খোরশেদ আলম ফারুকী। শিক্ষা বোর্ড কর্তৃক তাঁকে এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব প্রদান করা হয়েছে।
এই দায়িত্বপ্রাপ্তির খবর ছড়িয়ে পড়লে বিদ্যালয় প্রাঙ্গণ ও স্থানীয় সর্বস্তরের মানুষের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। নবনিযুক্ত সভাপতিকে বিদ্যালয় পরিবার, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও উষ্ণ সংবর্ধনা।
বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় অভিভাবকেরা আশাবাদ ব্যক্ত করে জানান, খোরশেদ আলম ফারুকীর দূরদর্শী ও দক্ষ নেতৃত্বে রাজাভুবন উচ্চ বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম আরও গতিশীল এবং যুগোপযোগী হবে। একই সঙ্গে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা, পাঠদানের গুণগত মান বৃদ্ধি এবং ভৌত অবকাঠামোগত উন্নয়নে তাঁর বলিষ্ঠ ভূমিকা গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও মনে করছেন সবাই।
দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত সভাপতি খোরশেদ আলম ফারুকী বিদ্যালয়ের শিক্ষার মান বৃদ্ধি ও সার্বিক কল্যাণে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী সহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।


















Design & Developed by BD IT HOST