সারাদেশ

যমুনার প্রবেশমুখে ছাত্র-জনতাকে অবস্থানের ডাক

  প্রতিনিধি ৫ ফেব্রুয়ারি ২০২৬ , ৮:৫৪:৩২ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেক্স:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার প্রবেশমুখগুলোতে অবস্থান নেওয়ার ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কর্মসূচি ঘোষণা করেন শহীদ শরিফ ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা।
ওই পোস্টে তিনি বলেন, আমাদের পূর্বঘোষিত ১ ঘণ্টা সময় শেষ হয়েছে। প্রধান উপদেষ্টা ড. ইউনূসের তরফ থেকে কোনো আশ্বাস আমরা পাইনি।
তিনি আরও বলেন, জাতিসংঘের অধীনে শহীদ ওসমান হাদির হত্যার তদন্ত নিশ্চিত করতে বাংলাদেশের ছাত্র-জনতাকে যমুনার প্রবেশমুখগুলোতে শান্তিপূর্ণভাবে অবস্থান গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।
এর আগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আজ বিকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন ইনকিলাব মঞ্চ ও তার পরিবারের সদস্যরা। জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্তের দাবিতে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে তারা সেখানে অবস্থান নেন। সেখান থেকে তারা সরকারের উদ্দেশে ১ ঘণ্টার আলটিমেটাম দেন।
এ সময় উপস্থিত ছিলেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের, ফাতিমা তাসনিম জুমা, ওসমান হাদির স্ত্রী রাবেয়া শম্পা ও ইনকিলাব মঞ্চের সদস্যরা।
অবস্থান সম্পর্কে ফাতিমা তাসনিম জুমা গণমাধ্যমকে জানান, জাতিসংঘের তত্ত্বাবধানে হাদি হত্যার তদন্তের দাবিতে যমুনার সামনে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ ও শহিদ হাদির স্ত্রী। সরকার, প্রশাসন ও রাজনৈতিক দল সবাইকে সর্বাত্মক সহযোগিতা করছে ইনকিলাব মঞ্চ। কিন্তু ইনকিলাবকে সহযোগিতার বেলায় সবাই হাত গুটিয়ে নিয়েছে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST