ঢাকা

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, একজন নিহত

  প্রতিনিধি ১৯ সেপ্টেম্বর ২০২৪ , ৭:০১:৫৬ প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের নবীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে একজন নিহত হয়েছেন। তার নাম রাজন মিয়া (২০)। তিনি উপজেলার ৯নং বাউসা ইউনিয়নের সুজাপুর গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে।
এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
তার নাম আজিজুর রহমান। তিনি নিহত রাজনের বন্ধু।
বুধবার দিবাগত মধ্যরাতে উপজেলার আক্রমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, মোটরসাইকেলযোগে নবীগঞ্জ শহর থেকে নিজ বাড়িতে যাচ্ছিলেন রাজন মিয়া ও তার বন্ধু আজিজুর রহমান।
পথিমধ্যে শহরতলীর আক্রমপুর নামক স্থানে পৌঁছামাত্র দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুজনেই গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাদেরকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে নেওয়া হয়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
সেখানে নেওয়া হলে রাত সাড়ে তিনটার দিকে রাজন মিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অপর আহত আজিজুর রহমান সিলেটে চিকিৎসাধীন রয়েছেন।
নবীগঞ্জ থানার (এসআই) পীযূস দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST