প্রতিনিধি ১২ অক্টোবর ২০২৪ , ৭:১৮:২১ প্রিন্ট সংস্করণ
দৈনিক একাত্তরের পাতা ডেক্স:
পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়ন বিএনপির নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
আজ ( ১২ অক্টোবর ২০২৪) শনিবার বিকাল ৫টায় নওমালা ইউনিয়ন নগরের হাট হাইস্কুল গেট সংলগ্ন দলের স্থানীয় নেতা-কর্মীদের উপস্থিতিতে এই কার্যালয় উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক মোঃ মনিরুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওমালা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুর রহমান ব্যাটন তালুকদার ।
অনুষ্ঠানে নওমালা ইউনিয়ন বিএনপির ও অঙ্গসংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।


















Design & Developed by BD IT HOST