প্রতিনিধি ২৪ জানুয়ারি ২০২৬ , ৯:১০:২৪ প্রিন্ট সংস্করণ
পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলা নওমালা ইউনিয়নে নগরের হাট ধানের শীষেকে বিজয় করার লক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনে উদ্যোগে মিছিল অনুষ্ঠিত হয়েছে ।
আজ (২৪ জানুয়ারি ২০২৬) শনিবার বিকালে উপজেলার নওমালা নগরের হাট এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ধানের শীষের পক্ষে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। নগরের হাট এলাকায় প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এই মিছিলটি জনসমুদ্রে পরিণত হয়।
মিছিলে নেতৃত্ব দেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
মিছিল চলাকালীন’ধানের শীষের জয় হবেই’নওমালার মাটি বিএনপির ঘাঁটি’স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে আনতে এবং এলাকায় সুশাসন ও উন্নয়ন নিশ্চিত করতে ধানের শীষের কোনো বিকল্প নেই।
কোনো বাধা বিপত্তি ছাড়াই তারা তাদের নির্বাচনি প্রচারণা চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
ভোটারদের প্রতি আহ্বান: আগামী নির্বাচনে দলমত নির্বিশেষে সকলকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানানো হয়।
উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষি বিদ মিজানুর লিটু, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহজাহান হাওলাদার, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রভাষক ইউনুস মিয়া, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও নওমালা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুর রহমান ব্যাটন তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব ফিরোজ,নওমালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কে এম আনোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি জালাল মৃধা,সহ-সভাপতি নজরুল ইসলাম গাজী,মোতালেব চৌকিদার,সহ-সভাপতি আশরাফ মীর, আজাহার ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য ইউসুফ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ মীর,বিএনপি নেতা নাসির উদ্দীন সহ নওমালা ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। মিছিলটি অত্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করে।












Design & Developed by BD IT HOST