সারাদেশ

বাউফলে প্রণোদনার বীজ ও সার বিতরণ উদ্বোধন

  প্রতিনিধি ১১ নভেম্বর ২০২৫ , ১:২৪:০৩ প্রিন্ট সংস্করণ

শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে ২০২৫/২০২৬ অর্থ বছরে রবি মৌসুমে হাইব্রিড সবজি, উফসী সবজি,গম,সরিষা,সূর্যমুখী,মুগ,খেসারী,চিনাবাদাম,ফেলন,মশুর এর বীজ ও সার বিতরণ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১০.০০ টায় উপজেলা পরিষদ হল রুমে এই ২৫-২৬ রবি মৌসুমে হাইব্রিড সবজি, উফশী সবজি, গম, সরিষা,সূর্যমুখী (ওপি) সূর্যমুখী ( হাইব্রিড) চিনাবাদাম, সয়াবিন, মুগ, মসুর,খেসারি, ফেলন, বোরো,উফশী ও বোরো হাইব্রিড ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রন্তিক কৃষকদের মাঝে, রাসায়নিক সার ও বীজ বিতরনের এ উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম।
সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার জনাব মোঃ মিলন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী আমির মোঃ ইছাহাক মিয়া , কৃষি সম্প্রসারণ অফিসার শাহরিয়া রিজভী লিমন , বাউফল থানার এস এই ইব্রাহিম মোল্লা সহ বিভিন্ন ইউনিয়ন কৃষক ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST