প্রতিনিধি ১৯ সেপ্টেম্বর ২০২৫ , ১২:৫৪:৪২ প্রিন্ট সংস্করণ
অনলাইন ডেক্স:
পটুয়াখালীর বাউফলে স্ত্রীর স্বীকৃতির দাবিতে এক যুবতি প্রেমিকের বাড়িতে অনশন করছেন বলে জানা গেছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার কালাইয়া ইউনিয়নের সৌলা গ্রামের ৯নং ওয়ার্ডে হাওলাদার বাড়িতে। অনশন নেওয়া যুবতী ঢাকার লালবাগ থানার বাবুবাজার এলাকার বাসিন্দা ।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫ ) কালাইয়া ইউনিয়ন সৌলা ৯নং ওয়ার্ডের আনসার হাওলাদারের বাড়িতে যুবতী অবস্থান করছেন।

যুবতী বাড়িতে আসলে পালিয়ে যায় অভিযুক্তের স্বামী কাওসার ।
যুবতী জানান, কাওসার ঢাকায় চাকরির সুবাধে বাসায় যাতায়াত করতেন।
সেখানে থেকে আমাদের পরিচয়। এরপরে আমাদের ৫ বছরের প্রেম। এরপর স্থানীয় এক হুজুরকে ডেকে ইসলামি শরীয়ত মোতাবেক বিয়ে করেন কিছু দিন পরে কাওসার আমার কাছ থেকে ২৫ লক্ষ ৫০ হাজার টাকা ব্যবসার জন্য নিয়েছেন। এরপর দুই থেকে আড়াই বছর ঢাকায় স্বামী স্ত্রী পরিচয়ে আমরা ভাড়া বাসায় থাকি।
তিনি আরো বলেন, কিছু দিন আগে আমি জানতে পারি কাওসার গ্রামের বাড়িতে বিয়ে ঠিক হয়েছে। এটা জেনে কায়সারকে কল দিলে আমাকে তালাক দেওয়ার হুমকি দেয়।
এরপর থেকে আমার সঙ্গে আর যোগাযোগ হয় না। আমি কায়সারের গ্রামের বাড়ি আসলে শুনি কায়সার বিয়ে করেছেন, ওর পরিবার আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়।
দ্বিতীয় বার স্বামীর অধিকার আদায় জন্য গত ৮ সেপ্টেম্বর আবার আসছি আজ ১১ দিন আমাকে বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছে আমাকে যদি কাওসার ও তার পরিবার স্ত্রীর মর্যদা না দেয় তাহলে সঠিক বিচার চাই।
স্থানীয়রা জানান, আমরা স্থানীয়রা বসে বিষয়টি নিয়ে আলোচনা করে একটা পর্যায়ে থানায় বসেছিলাম কাওসার ও তার পরিবার মানেননি।
ছেলে বাবা-মা জানান, ওই মেয়েকে আমরা চিনি না, আর আমার ছেলেসহ আমাদের বিরদ্ধে ওই মেয়ে কোটে মামলা করেন। আর ওই যদি আমার ছেলের বউ হয় তাহলে কাবিননামা দেখাতে বলেন। কাবিননামা দেখালে আমি বউ হিসেবে মেনে নেব।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আক্তারুজ্জামান সরকার জানান, কোটে মামলা হয়েছে তদন্ত জন্য থানায় পাঠিয়েছেন আমরা তদন্ত করতেছি।


















Design & Developed by BD IT HOST