সারাদেশ

বাউফলে মিষ্টি কিনে শ্বশুরবাড়ি যাওয়া হলো না নববিবাহিত ইকবালের

  প্রতিনিধি ১০ ডিসেম্বর ২০২৪ , ২:০৩:৫৮ প্রিন্ট সংস্করণ

পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য মোটরসাইকেলে করে মিষ্টি কিনতে যাচ্ছিলেন ইকবাল হোসেন (২৫) নামের এক নববিবাহিত তরুণ। কিন্তু মিষ্টি কেনার আগেই সব খুশি মাটি হয়ে গেছে তার। মোটরসাইকেলের সঙ্গে মাহেন্দ্রা ট্রলির সংঘর্ষে প্রাণ হারিয়েছেন তিনি।
সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার নুরাইনপুর এলাকায় এ ঘটনা ঘটে। এসময় শুভ (২২) ও শাওন (২২) নামের দুইজন আহত হয়েছেন।
এ ঘটনায় অবৈধ যানবাহন মাহেন্দ্রা ট্রলি ও চালক সাইফুল ইসলামকে (৩০) আটক করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ইকবাল হোসেন একটি ডেভলপার কোম্পানিতে চাকরি করতেন। তিনি উপজেলার সূর্যমনি ইউনিয়নের ইন্দ্রকুল গ্রামের মো. আবু তাহেরের ছেলে। দুইদিন আগে পাশের গ্রামের বিথী নামের এক তরুণীকে বিয়ে করেন ইকবাল।
সোমবার শ্বশুরবাড়ি যাওয়ার জন্য বন্ধু শাওন ও শুভকে নিয়ে মোটরসাইকেলে করে নুরাইনপুর বাজারে মিষ্টি কিনতে যাচ্ছিলেন। এসময় ঘটনাস্থলে একটি ট্রাক পার্কিং করা ছিল। ট্রাকটির পাশ দিয়ে ওভারটেক করে যাওয়ার সময় ভুক্তভোগীদের মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাহেন্দ্রা ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইকবালের মাথায় গুরুতর জখম হয়। পরে তাকে উদ্ধার করে বরিশাল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, দুর্ঘটনার শিকার মাহেন্দ্রা ট্রলি ও মোটরসাইকেল থানা হেফাজতে আছে। ট্রলি চালককেও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST