সারাদেশ

বাউফলে মসজিদের গ্রিলের সাথে গামছা বাধা লাশ উদ্ধার

  প্রতিনিধি ২১ ফেব্রুয়ারি ২০২৫ , ৭:৪২:০০ প্রিন্ট সংস্করণ

পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে মসজিদের জানালার গ্রিলে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় আসাদুল রাঢ়ী (৫০) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে বাউফল থানা পুলিশ ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কেশবপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বড় রাঢ়ী বাড়ি জামে মসজিদ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, আসাদুল রাঢ়ী দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। ফজরের নামাজের সময় মসজিদে নামাজ পড়তে গেলে জানালার গ্রিলে ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয় মুসল্লিরা।
পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে বাউফল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।’

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST