অপরাধ

বাউফলে আওয়ামীলীগ নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর ।

  প্রতিনিধি ১২ আগস্ট ২০২৪ , ১২:৫৮:১৪ প্রিন্ট সংস্করণ

ডেক্স রিপোর্ট:
পটুয়াখালীর বাউফল উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সিনিয়র সহ সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার আমিরুল ইসলাম লিটন এর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে সন্ত্রাসীরা। হুমকিতে ভয়ে ছয় দিন ধরে পরিবারসহ তিনি বাড়িছাড়া। বাউফলে কর্তব্যরত সেনাবাহিনী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ দিলেও দুর্বৃত্তরা থেমে নেই, প্রতিদিন আমিরুল ইসলাম লিটনের সূর্যমনি ইউনিয়নের গুলবাগ বাড়িতে গিয়ে স্বজনদের ভয় ভীতি দেখিয়া আসছে। স্থানীয়রা জানান
গত ৮ আগষ্ট বৃহস্পতিবার রাত সাড়ে আটায় স্থানীয় মোঃ শাহাবুদ্দিন হাওলাদারের ছেলে মোঃ সৌরভের নেতৃত্বে ৮-১০ জনের একটি সন্ত্রাসী চক্র অতর্কিতভাবে ইঞ্জিনিয়ার লিটনের বাসভবনে হামলা চালিয়ে দরজা জানালা ভেঙ্গে নরকীয় তাণ্ডব চালায়, হামলা করতে গিয়ে রিফাত নামে এক সন্ত্রাসীর পা কেটে যায়, সন্ত্রাসী চক্র বিল্ডিংয়ে আগুন ধরিয়ে দিতে গেলে স্থানীয়দের হস্তক্ষেপে আগুন দিতে ব্যর্থ হয়।
ভুক্তভোগী আমিরুল ইসলাম লিটন বলেন সূর্যমনি ইউনিয়নের কালিকাপুর গ্রামের শাহাবুদ্দিনের ছেলে সৌরভ এর নেতৃত্বে সন্ত্রাসী নিয়ে আমার বাসভবন গুরিয়ে দিতে চেয়েছিল, এখনও প্রতিদিন আমাকে হুমকি দিয়ে আসছে, আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সেনাবাহিনীর কাছে অভিযোগ দিলে সেনাবাহিনীর একটি চৌকিশ দল ঘটনাস্থল পরিদর্শন করে কিন্তু কোন সুরাহা পাচ্ছি না সন্ত্রাসীরা এখনো থেমে নেই প্রতিনিয়ত আমাকে এবং আমার পরিবারকে হুমকি দিয়ে আসছে, আমি আমার পরিবারকে নিয়ে দুর্বিষহ জীবনযাপন করছি।এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST