বরিশাল

বাউফলে আওয়ামী লীগ বিরোধী যুবদল,স্বেচ্ছাসেবক ও ছাত্র- দলের মোটরসাইকেল শোডাউন

  প্রতিনিধি ১৩ জুন ২০২৬ , ৪:৩৬:৩৫ প্রিন্ট সংস্করণ

পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগ বিরোধী এক মোটরসাইকেল শোডাউন ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৩ জুন) বেলা ১১টার দিকে স্থানীয় মাধবপুর বাজার থেকে মিছিলটি শুরু হয়। পরে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মিলঘর কাশিপুর হাজির হাটে গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচিটি শেষ হয়।

দলীয় সূত্রে জানা গেছে, স্থানীয় বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের চাঙ্গা করতে এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে মাঠ নিজেদের নিয়ন্ত্রণে রাখার অংশ হিসেবে এই শোডাউনের আয়োজন করা হয়। মোটরসাইকেল বহরটি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করার সময় নেতাকর্মীরা আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দেন। কর্মসূচিতে সামনের সারি থেকে নেতৃত্ব দেন আদাবাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিমন সিকদার, ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক একলাস উদ্দিন খান, ইউনিয়ন যুবদল নেতা হান্নান প্যাদা, যুবদল নেতা মামুন খান, যুবদল নেতা ফিরোজ খন্দকার এবং খানসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।

সমাপনী বক্তব্যে যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন, দেশের সাধারণ মানুষের অধিকার আদায়ে এবং যেকোনো অপশক্তির বিরুদ্ধে আদাবাড়িয়া ইউনিয়ন যুবদল ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল, সবসময় রাজপথে সক্রিয় থাকবে। আগামী দিনে দলের যেকোনো কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে তৃণমূলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
মোটরসাইকেল শোডাউন ও মিছিলটিকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST