প্রতিনিধি ২১ অক্টোবর ২০২৫ , ৭:১৫:০৪ প্রিন্ট সংস্করণ
পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মালি কর্তৃক রোগীদের চিকিৎসা দেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান পরিচালনা করেছে।
পটুয়াখালী জেলা দুদকের সহকারী পরিচালক আব্দুল লতিফের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
আজ মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে দুদকের অনুমোদিত একটি টিম প্রধান কার্যালয়ের নির্দেশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালায়।
জানাগেছে, বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত হারবাল সহকারী শফিকুল ইসলাম ওরফে সবুজ রোগীদের চিকিৎসা দিয়ে আসছেন। অভিযোগের সত্যতা যাচাইয়ে দুদক কর্মকর্তারা হাসপাতালে প্রবেশ করেন।
তবে অভিযানের সময় অভিযুক্ত ব্যক্তিকে পাওয়া যায়নি। জানা যায়, তার ডিউটি ছিল বিকালে।
পটুয়াখালী জেলা দুদকের সহকারী পরিচালক আব্দুল লতিফ বলেন, অভিযানে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। পরবর্তী পর্যায়ে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুর রউফ বলেন, যার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে তিনি মালি নন তিনি হারবাল সহকারী। আমি দায়িত্ব নেওয়ার পর থেকে ইমারজেন্সিতে তাকে কোনো দায়িত্ব দেইনি। আমার আগে যে কর্মকর্তা ছিলেন তার সময়ে সবুজ ইমারজেন্সিতে ডিউটি করেছে। আমি আসার পর যখন এই অভিযোগ শুনি তখন আমি বলেছি তিনি ডিউটি করতে পারবেনা।


















Design & Developed by BD IT HOST