প্রতিনিধি ১২ আগস্ট ২০২৪ , ৪:৫৭:২৬ প্রিন্ট সংস্করণ
দৈনিক একাত্তরের পাতা ডেক্স রিপোর্ট:
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়েছে বিএনপির একটি প্রতিনিধিদল। প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিকেল পৌনে চারটায় বিএনপি মহাসচিব এবং স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও আমীর খসরু মাহমুদ চৌধুরীকে বহন করা প্রাইভেট কার যমুনায় প্রবেশ করে।
বিএনপির প্রতিনিধি দলে আরও রয়েছেন স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান, সেলিমা রহমান ও সালাহউদ্দিন আহমেদ।
দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, প্রধান উপদেষ্টা বিএনপির মহাসচিবকে আমন্ত্রণ জানিয়েছেন। এরই অংশ হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্যরা যমুনায় এসেছেন।
এদিকে সন্ধ্যা ৬টায় প্রধান উপদেষ্টার সঙ্গে এবি পার্টির সাক্ষাৎ করার কথা রয়েছে।
প্রসঙ্গত, ছাত্র ও গণ-আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর ৮ আগস্ট নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে।

দৈনিক একাত্তরের পাতা /স












Design & Developed by BD IT HOST