রাজনীতি

বাউফলে বিএনপির সাবেক সংসদ সদস্য শহিদুল আলমের পক্ষে লিফলেট বিতরণ

  প্রতিনিধি ১১ নভেম্বর ২০২৫ , ১১:৩৭:২৬ প্রিন্ট সংস্করণ

শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে তারেক রহমান ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ( ১১ নভেম্বর ২০২৫) মঙ্গলবার বিকাল ৪টার দিকে ধূলিয়া বাজারে সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারের পক্ষে উপজেলা মহিলাদলের সাবেক সভানেত্রী ও সহিদুল আলম তালুকদারের সহধর্মিণী সালমা আলম লিলির নেতৃত্বে বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিচরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

পথসভায় সভাপতিত্ব করেন মজিবর রহমান আকন।

সভায় বক্তব্য রাখেন,সালমা আলম লিলি,মজিবর রহমান আকন, বাউফল পৌর বিএনপির সভাপতি শাজাহান হাওলাদার, উপজেলা বিএনপির সদস্য ও নাজিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সহযোগী অধ্যাপক জসিম উদ্দিন, বাউফল পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক আব্দুর রহমান সেলিম,পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদ, ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক শরীফ তৌসিফুর রহমান রাফা প্রমূখ।

পথসভা শেষে ধূলিয়া বাজার এলাকার বিভিন্ন দোকান ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন পৌর ও উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST