রাজনীতি

হেলিকপ্টারে চড়ে গাইবান্ধায় কবর জিয়ারতে শিবির সভাপতি

  প্রতিনিধি ১৭ জুলাই ২০২৬ , ১:৪১:৫৫ প্রিন্ট সংস্করণ

গাইবান্ধা প্রতিনিধি:
হেলিকপ্টারে চড়ে গাইবান্ধার নিহত শিবির নেতা সাইফুল্লাহ বারীর কবর জিয়ারত ও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে তিনি জেলার সাঘাটা উপজেলার বোনারপাড়া গ্রামে পৌঁছান।
এরপর তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। পরে তিনি নিহত সাইফুল্লাহর বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং সংগঠনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মেডিকেল বিভাগের সভাপতি ডা. এস এম খালেদুজ্জামান, গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়ারেছ সরকার, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু, জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. ইউসুফ আল কারযাভী, সেক্রেটারি মো. ফাহিম মন্ডলসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।
তারা শিবির নেতা সাইফুল্লাহ বারীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানান এবং এই মর্মান্তিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান।
উল্লেখ্য, গত ২১ জুন বিকালে সাঘাটার বোনারপাড়া চারমাথা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন সাইফুল্লাহ বারী। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST