প্রতিনিধি ২২ মে ২০২৬ , ৩:০২:১৭ প্রিন্ট সংস্করণ
রংপুর প্রতিনিধি:
রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের কাঠালপাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলো- উপজেলার কাঠালপাড়া গ্রামের লুলু মিয়ার ছেলে তামিম (১৩) ও কামরুজ্জামান সুরুজ মিয়ার ছেলে সাদমান (১৪)। তারা সম্পর্কে চাচাতো-জেঠাতো ভাই।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ফুটবল খেলা শেষে চার বন্ধু একসাথে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে তামিম ও সাদমান গভীর পানিতে তলিয়ে যায়। সঙ্গে থাকা অপর দুই বন্ধু চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে অনেক খোঁজাখুঁজির পর দুই কিশোরকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই কিশোরকে মৃত ঘোষণা করেন। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় বাসিন্দা রওশন মিয়া বলেন, দুপুরে গোসল করতে গিয়ে এমন ঘটনা ঘটবে কেউ ভাবতে পারেনি।

চতরা ইউপি চেয়ারম্যান এনামুল হক শাহিন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। দুই কিশোরের মৃত্যুতে এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। তিনি পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।












Design & Developed by BD IT HOST