প্রতিনিধি ২১ সেপ্টেম্বর ২০২৫ , ৮:৫৩:২৫ প্রিন্ট সংস্করণ
পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে কলা খাবার সময়ে গলায় আটকে শিশুর মৃত্যু
পটুয়াখালী বাউফলে মোতালেব ৩ বছর ৬ মাসের এক শিশু কলা খাওয়ার সময় গলায় আটকে মারা গেছেন। রবিবার (২১ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ১২টার সময় উপজেলার নাজিরপুর ইউনিয়নে বড় ডালিমা গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
নিহত মোতালেব নাজিরপুর ইউপির বড় ডালিমা গ্রামের সোহেল প্যাদার ছেলে।
স্থানীয়রা জানান, দুপুর ১২টার সময় দুই ভাই বোন মরিয়ম (৭) ও মোতালেব ( ৩ বছর ৬ মাস) কলা খাওয়ার পাশাপাশি বাড়ীর উঠানে খেলা করছিলো। হঠাৎ মোতালেব বমি করে অসুুস্থ্য হয়ে পড়ে।
মা নাসরিন আক্তার বলেন, আমার তিন মেয়ের পরে ছেলে। ছোট দুই ভাই বোনকে কলা খেতে দিয়েছিলাম।
এর পরে আর কিছু বলতে পারিনা। নিহতের চাচা সাদ্দাম হোসেন বলেন, মোতালেব অসুস্থ্য হয়ে পড়লে মোটার সাইকেলযোগে দ্রুত হাসপাতালে নিয়ে আসি। ওই সময় হা করে নিশ্বাস নিয়েছিলো।
জরুরি বিভাগে নিয়ে আশার পর সে মারা যায়। জরুরি বিভাগের চিকিৎসক ডা. গোলাম মুস্তাহিদ তাসরিফ বলেন, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসলে দ্রুত ইসিজি করি। এরপরেই নিশ্চিত হই শিশুটি মারা গেছে।


















Design & Developed by BD IT HOST