সারাদেশ

পটুয়াখালীতে ২ কোটি ৫০ লাখ টাকার জাটকা ইলিশ জব্দ

  প্রতিনিধি ২২ জুন ২০২৫ , ১২:১৩:১১ প্রিন্ট সংস্করণ

পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীতে ৭০ হাজার ৪৫০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তর কর্তৃপক্ষ। মাছের দাম প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা।
শনিবার পটুয়াখালী সেতু টোলপ্লাজা ও বাঁধঘাট এলাকায় অভিযান চালিয়ে জাটকা ইলিশ গুলো জব্দ করা হয়।
কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা কমান্ডার হারুন-অর-রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে কোস্টগার্ড স্টেশন পটুয়াখালী ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে পটুয়াখালী সেতু টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন কুয়াকাটা থেকে ঢাকাগামী সন্দেহজনক ডলফিন, সেভেন ডিলাক্স ও মিজান পরিবহণ নামে ৩টি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় ৪০ হাজার ৪৫০ কেজি জাটকা জব্দ করা হয়। জাটকার প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আটক বাস চালকদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
অন্যদিকে ভোর ৬টায় পটুয়াখালীর হেতালিয়া বাঁধঘাট এলাকা থেকে পরিত্যক্ত ৩০ হাজার কেজি জাটকা জব্দ করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, জব্দ জাটকার দাম প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা। পরবর্তীতে জব্দ জাটকা সবার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, গরিব ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST