বরিশাল

বাউফলের আদাবাড়িয় পূর্বশত্রুতার জেরে ১৫ শতাংশ জমির ধানক্ষেত পুড়িয়ে দেওয়ার অভিযোগ

  প্রতিনিধি ২০ অক্টোবর ২০২৬ , ৫:৫০:৫৪ প্রিন্ট সংস্করণ

বাউফলের আদাবাড়িয়া পূর্বশত্রুতার জেরে ১৫ শতাংশ জমির ধানক্ষেত পুড়িয়ে দেওয়ার অভিযোগ

শফিকুল ইসলাম, পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলায় শত্রুতাবশত ১৫ শতাংশ জমির আমন ধানক্ষেতে ঘাসমারা (কীটনাশক) ওষুধ প্রয়োগ করে পুড়িয়ে নষ্ট করে ফেলার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। কেমিক্যাল ছিটানোর ফলে পুরো মাঠের সবুজ আমন ধানের চারা পুড়ে সাদা হয়ে নিশ্চিহ্ন হয়ে গেছে।
গতকাল সরেজমিনে বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মাধবপুর গ্রামের কামরাবাদ এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত ধানক্ষেতের এই করুণ দৃশ্য দেখা যায়।
ক্ষতিগ্রস্ত কৃষক মোঃ সানু খান ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে জানান, পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে তার ১৫ শতাংশ জমির আমন ধানক্ষেতে ঘাসমারা বিষ বা ওষুধ ছিটিয়ে ধানের চারাগুলো সম্পূর্ণভাবে নষ্ট করে ফেলেছে। চোখের সামনে কষ্টার্জিত ফসল এভাবে পুড়ে যেতে দেখে তিনি নিঃস্ব হয়ে পড়েছেন। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও উপযুক্ত বিচার দাবি করছেন।
এ বিষয়ে আদাবাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক একলাস খান তীব্র নিন্দা জানিয়ে বলেন, আমাদের জমিতে পরিকল্পিতভাবে ক্ষতিকর ওষুধ ব্যবহার করে আমন চারাগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। এটি একটি জঘন্য অপরাধ। আমরা দ্রুত তদন্তপূর্বক দোষীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাচ্ছি।
বিষয়টি নিয়ে এলাকার কৃষক ও স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা এ ধরনের ন্যক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং ক্ষতিগ্রস্ত কৃষক সানু খানের পাশে দাঁড়ানোসহ আইনি ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসন ও কৃষি বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST