বরিশাল

পটুয়াখালী -২ ( বাউফল) সংসদীয় আসনে খেলাফত মজলিসের প্রার্থী আইয়ুব বিন মুসা

  প্রতিনিধি ২৬ আগস্ট ২০২৫ , ২:০৮:০৩ প্রিন্ট সংস্করণ

শফিকুল ইসলাম, পটুয়াখালী জেলা প্রতিনিধি:
খেলাফত মজলিস পটুয়াখালী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা আইয়ুব বিন মুসাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী -২ ( বাউফল) আসনে প্রার্থী ঘোষণা করা হয়।

গত (০৯ আগস্ট ২৫) রোজ শনিবার দুপুর ১২ টায় বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য খেলাফত মজলিস বরিশাল বিভাগের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের নায়েবে আমির অধ্যাপক সিরাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, নায়েবে আমির মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী।

সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্য পাঠ করেন অধ্যাপক সিরাজুল হক। বরিশাল বিভাগের ২১টি সংসদীয় আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন মুহাম্মদ মুনতাসির আলী।
অনুষ্ঠানে পটুয়াখালী -২ সংসদীয় আসনে আলহাজ্ব মাওলানা আইয়ুব বিন মুসাকে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা করা হয়।

প্রার্থী আলহাজ্ব মাওলানা আইয়ুব বিন মুসা (২৩ আগস্ট ২০২৫) বলেন ,পটুয়াখালী -২ সংসদীয় আসনে খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাকে যোগ্য প্রার্থী মনে করে আমাকে প্রার্থী ঘোষণা করেন। আমি মনে করি বাউফলের জনগণ বাংলাদেশের মধ্যে একটাই শিক্ষিত এলাকা। এখানে প্রায় ৫০ হাজার লোক দেশের বিভিন্ন প্রান্তে সরকারি কর্মকর্তা ও কর্মচারী কর্মরত আছেন। প্রতিটা বাড়িতে গেলে আপনি এমএ পাস, অনার্স কামিল জনসাধারণ পাওয়া যাবে। আপনি ঘুরবেন আপনি দেখবেন প্রতিটা ২০০ গজের মাথার মাথায় বিভিন্ন প্রতিষ্ঠান। কোন না কোন প্রতিষ্ঠান আছে। শিক্ষিত লোক হিসেবে সৎ যোগ্য ওলামায়ে কেরাম কে বেছে নিবে বলে আমি মনে করি।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST