সারাদেশ

বাউফলে টমটম উল্টে নিহত ১ , আহত ২

  প্রতিনিধি ১৪ জানুয়ারি ২০২৫ , ৩:০৮:১০ প্রিন্ট সংস্করণ

পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার গোলাবাড়ি-কালিশুরী সড়কের চন্দ্রপাড়া জোড়াপুলের কাছে যাত্রীবাহি টমটম গাড়ি উল্টে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। 
সোমবার ( ১৩ জানুয়ারি ) বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। 
নিহত হৃদয় বয়াতি (২৩) উপজেলার মদনপুরা ইউনিয়নের  চন্দ্রপাড়া গ্রামের দুলাল বয়াতির ছেলে।
সংশ্লিষ্ট সূত্র জানায়,টমটমট গাড়িটি চন্দ্রপাড়া চৌমুহনী বাজার থেকে দুইজন যাত্রী নিয়ে বাউফল শহরের গোলাবাড়ির উদ্দেশ্যে ছেড়ে আসে। পথে জোড়াপুলের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পরে যায়। স্থানীয় লোকজন আহত অবস্থায় রমজান (২০), সবুজ (৩৫) ও টমটম চালক হৃদয়কে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক টমটম চালক হৃদয়কে মৃত ঘোষণা করেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন বলেন,দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST