সারাদেশ

পটুয়াখালী সেনানিবাস করার দাবীতে সংবাদ সম্মেলন

  প্রতিনিধি ১৩ মার্চ ২০২৫ , ১২:৩৯:৫৩ প্রিন্ট সংস্করণ

শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর লেবুখালীতে অবস্থিত শেখ হাসিনা সেনানিবাসের নাম পটুয়াখালী সেনানিবাস করার দাবীতে সংবাদ সম্মেলন করা হয়েছে।
বুধবার (১২ মার্চ২০২৫) রাত সাড়ে ৭টায় পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনে নিজস্ব কার্যালয়ের হলরুমে সংবাদ সম্মেন করে এ দাবী জানান ।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক গণদাবী সম্পাদক গোলাম কিবরিয়া, পটুয়াখালী জেলা নারী নির্যাতন ও দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর(পিপি) এডভোকেট রুহুল আমিন, পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম বাশার, নির্বাহী সদস্য এডভোকেট সাইদুর খান পাবেল, এডভোকেট আবু সাইদ খান সামিম প্রমুখ।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST