সারাদেশ

নেত্রকোনার পূর্বধলা আস-সুফফা ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  প্রতিনিধি ২৯ আগস্ট ২০২৬ , ৮:৩৬:২০ প্রিন্ট সংস্করণ

নেত্রকোনার পূর্বধলা আস-সুফফা ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

​সাগর আহমেদ জজ,নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনার পূর্বধলায় মানবিক সংগঠন ‘আস-সুফফা সেবা সংস্থা’র উদ্যোগে ২৫০ শতাধিক অসচ্ছল রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার বিশকাকুনী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
​ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বক্ষব্যাধি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. দেলোয়ার জাহান খানের তত্ত্বাবধানে চার সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল রোগীদের চিকিৎসাসেবা দেন। প্যানেলে অন্যান্যের মধ্যে ছিলেন মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. আশরাফুল ইসলাম, ডা. মোহাইমিনুল ইসলাম ও গাইনি অভিজ্ঞ ডা. কাজী রাইয়ান হক। ক্যাম্পে চিকিৎসা পরামর্শের পাশাপাশি রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ এবং প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করা হয়।
​সংগঠনের প্রতিষ্ঠাতা ও উপজেলা কমিটির সভাপতি মো. রুবেল মিয়া জানান, সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতেই এ আয়োজন। এর আগে দুটি ক্যাম্পের মাধ্যমে প্রায় পাঁচ শতাধিক মানুষকে সেবা দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “ইনশাআল্লাহ, এখন থেকে প্রতি দুই মাস পরপর আমরা নিয়মিত এই ফ্রী মেডিকেল ক্যাম্প পরিচালনা করব।”
​অনুষ্ঠানে সংস্থাটির উপদেষ্টা মাওলানা ফারুক আহমদ খান, মাওলানা নুর মোহাম্মদ, মুফতী তোফাজ্জল হোসেন ও মুফতী জুনাইদ আহমদ উপস্থিত ছিলেন। সার্বিক ব্যবস্থাপনায় আরও দায়িত্ব পালন করেন উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি আল আমিন মন্ডল, সাধারণ সম্পাদক ওমর ফারুক ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক লেমন মন্ডল লিমন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আল মামুনসহ সংগঠনের অন্য সদস্যবৃন্দ।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST