সারাদেশ

ধামইরহাটে নানা আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠাতাবার্ষিক পালন

  প্রতিনিধি ২৩ আগস্ট ২০২৬ , ১২:৩৯:১৫ প্রিন্ট সংস্করণ

ধামইরহাটে নানা আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠাতাবার্ষিক পালন

ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর ধামইরহাটে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠাতাবার্ষিকী নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে।
২১ শে আগষ্ট ( শুক্রবার) সকাল ৮ টায় দলীয় অফিসে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন । বিকেল ৩ টায় শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধান মন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত চেয়ে বিশেষ দোয়া। সাডে ৩ টায় কেক কাটার মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। বিকেল ৫ টায় দলীয় অফিস থেকে একটি শোভা যাত্রা শেষে স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জামাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ হানজালা, পৌর বিএনপির সভাপতি সহিদুর রহমান সরকার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, নওগাঁ জেলা যুব দলের আহবায়ক সদস্য জাহাঙ্গীর আলম লিটন সহ বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ। এ সময় বক্তৃতারা পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপণের গুরুত্ব তুলে ধরেন। প্রতিষ্ঠাতাবার্ষিক উপলক্ষে এ ধরনের সামাজিক জনকল্যান মুলক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST