সারাদেশ

ধামইরহাটে উদ্ধারকৃত ৫টি কষ্টিপাথরের মূর্তি পাহাড়পুর বৌদ্ধ বিহারে হস্তান্তর

  প্রতিনিধি ৩০ জুন ২০২৬ , ৭:৩৮:৫৬ প্রিন্ট সংস্করণ

মোঃ নুরুল ইসলাম,ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাট উপজেলার বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা মূল্যবান ৫টি কষ্টিপাথরের মূর্তি পাহাড়পুর বৌদ্ধ বিহার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
আদালতের নির্দেশনানুযায়ী, গত ২৯শে জুন (সোমবার) বিকেলে ধামইরহাট থানা চত্বরে আনুষ্ঠানিকভাবে এসব পুরাকীর্তি হস্তান্তর করা হয়। ধামইরহাট থানা পুলিশ পাহাড়পুর বৌদ্ধ বিহারের কাস্টডিয়ান মো. ফজলুর করিমের নিকট কষ্টিপাথরগুলো বুঝিয়ে দেন।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এবং পরিত্যক্ত অবস্থায় এই ৫টি মূল্যবান কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছিল। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে আদালতের নির্দেশে এগুলোকে প্রত্নতাত্ত্বিক সম্পদ হিসেবে সংরক্ষণের জন্য পাহাড়পুর বৌদ্ধ বিহার কাস্টডিতে পাঠানোর সিদ্ধান্ত হয়।
মূর্তি হস্তান্তরের সময় ধামইরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদসহ থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং পাহাড়পুর বৌদ্ধ বিহারের সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞদের মতে, উদ্ধারকৃত এই কষ্টিপাথরের মূর্তিগুলো এ অঞ্চলের প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ স্মারক। পাহাড়পুর বৌদ্ধ বিহারের জাদুঘরে এগুলো সংরক্ষিত হলে দেশ-বিদেশের পর্যটক ও গবেষকরা এ সম্পর্কে আরও জানতে পারবেন।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST