বরিশাল

ত্যাগের মহিমায় ঈদ উদযাপনের আহ্বান: দশমিনাবাসীকে ওসি আতিকের শুভেচ্ছা

  প্রতিনিধি ২৮ মে ২০২৬ , ৩:০৪:৩১ প্রিন্ট সংস্করণ

শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দশমিনা থানা এলাকাবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন পটুয়াখালী জেলার দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুল ইসলাম (আতিক)।

এক শুভেচ্ছা বার্তায় ওসি আতিকুল ইসলাম বলেন, ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝে এক অনন্য ভ্রাতৃত্ববোধ ও আত্মত্যাগের শিক্ষা নিয়ে আসে। কোরবানির প্রকৃত শিক্ষা বুকে ধারণ করে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ত্যাগের মহিমা ফুটিয়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। ঈদুল আজহার এই পবিত্র ক্ষণে দশমিনা থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। তিনি সবাইকে শান্তি ও সম্প্রীতির সাথে ঈদ উদযাপনের আহ্বান জানান।

পরিশেষে তিনি সবার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আবারও সবাইকে জানান,ঈদ মোবারক।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST