সারাদেশ

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

  প্রতিনিধি ২৫ মে ২০২৬ , ৫:৫৯:৫৩ প্রিন্ট সংস্করণ

টাঙ্গাইল প্রতিনিধ
টাঙ্গাইলের মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের (২৫) মৃত্যু হয়েছে। সোমবার ভোরে জয়দেবপুর-যমুনা সেতু রেল সড়কের মির্জাপুর স্টেশনের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি মির্জাপুর স্টেশন পার হওয়ার পর স্টেশনের পশ্চিম পাশে কাটা পড়ে যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে সকাল ৯টায় রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
রেলওয়ে পুলিশের উপসহকারী পরিদর্শক এনামুল হক জানান, নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। তার আঙ্গুলের ছাপ সংগ্রহ করে পরিচয় নিশ্চিত করা হবে।
মির্জাপুর রেলওয়ে স্টেশন মাস্টার কামরুল হাসান জানান, ভোর রাতে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেসের ছাদ থেকে পড়ে ওই যুবক মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST