রাজনীতি

জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

  প্রতিনিধি ১৯ জানুয়ারি ২০২৬ , ৭:২৪:৫৬ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেক্স:
আচরণবিধি লঙ্ঘনের কারণে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমানকে শোকজ করেছেন নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।
অধ্যাপক মুজিবুর রহমান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির। তার বিরুদ্ধে বিচারিক কমিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আচরণবিধি লঙ্ঘনের একটি অভিযোগ পায়।
রোববার (১৮ জানুয়ারি) কমিটির হয়ে রাজশাহীর যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোছা. কামরুন নাহার কারণ দর্শানোর এ নোটিশ পাঠান।
এতে মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় অধ্যাপক মুজিবুর রহমানকে যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতে সশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে- অধ্যাপক মুজিবুর রহমানের উপস্থিতিতে গোদাগাড়ীর রিশিকুল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এক উঠান বৈঠকে বিরোধী দলের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য প্রদান করা হয়েছে এবং প্রকাশ্যে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট প্রার্থনা করা হয়েছে। এই ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার ও প্রকাশ করা হয়েছে।
ওই বৈঠকে মুজিবুর রহমানের পক্ষে বলা হয়েছে যে, ‘সবকিছু এদের কাছে নিরাপদ নয়। মুজিবুর রহমান একজন ভালো মানুষ। আগামীতে নিরাপত্তাপূর্ণ স্বাধীন বাংলাদেশ বিনির্মাণের জন্য ন্যায়ের পক্ষে, আল-কুরআনের পক্ষে সবাই মিলে দাঁড়িপাল্লাকে বিজয়ী করবেন।
নোটিশে বলা হয়েছে, এ ধরনের বক্তব্য সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। তাই এটি নির্বাচনপূর্ব অনিয়ম হিসেবে অনুসন্ধান করে কেন সুপারিশসহ প্রতিবেদন নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো হবে না, সেই বিষয়ে ব্যাখ্যা দিতে মঙ্গলবার অধ্যাপক মুজিবুর রহমানকে আদালতে হাজির হতে বলা হয়েছে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST