প্রতিনিধি ২ মার্চ ২০২৬ , ১২:২৪:৫৬ প্রিন্ট সংস্করণ
কুমিল্লা প্রতিনিধি:
দলীয় শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়ন বিএনপির চার নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত নেতারা হলেন, মজিদপুর ইউনিয়ন বিএনপির ২নং ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি আব্দুল রহমান, ৪নং ওয়ার্ডের সহ-সভাপতি মো. সুমন মোল্লা, ৫নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মো. মোকবুল পাঠান এবং ২নং ওয়ার্ডের নির্বাহী সদস্য মো. নুরুল ইসলাম ভূইয়া।
দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট নেতারা দলের পক্ষে অবস্থান না নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রকাশ্যে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করেন। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। এ প্রেক্ষিতে তাদের দলের প্রাথমিক সদস্যপদসহ স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদি হাসান সেলিম ভুইয়া বলেন, যারা দলের সঙ্গে বেইমানি করেছে, তাদের কোনো ছাড় নেই। তারা অতিউৎসাহী হয়ে ধানের শীষকে ডোবাতে চেয়েছে।
| সোম | মঙ্গল | বু | বৃহ | শুক্র | শনি | রবি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৭ | |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১ | ১৩ | ৪ |
| ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ |
| ৯ | ৩০ | |||||
Design & Developed by BD IT HOST