সারাদেশ

গাইবান্ধায় নিবন্ধনহীন পাম্পে ‎১২শ লিটার পেট্রল জব্দ পাম্পে ‎১২শ লিটার পেট্রল জব্দ

  প্রতিনিধি ২৯ মার্চ ২০২৬ , ৯:৪৩:২৬ প্রিন্ট সংস্করণ

গাইবান্ধা প্রতিনিধি:

‎গাইবান্ধার সাঘাটা উপজেলায় নিবন্ধনবিহীন একটি পাম্পে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ লিটার পেট্রল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রির দায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
‎রোববার (২৯ মার্চ) উপজেলার ভরতখালী হাট এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল কবীর।

অভিযানকালে মেসার্স আবুল কালাম আজাদ ট্রেডার্স নামের প্রতিষ্ঠানটিতে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেট্রল বিক্রির সত্যতা পাওয়া যায়।

‎এ সময় প্রতিষ্ঠানটির মালিক আবুল কালাম আহাদের (অলক) বিরুদ্ধে জ্বালানি বিক্রিতে অনিয়ম এবং পাম্পের নিবন্ধন সংক্রান্ত ত্রুটির বিষয়টিও ধরা পড়ে। পরে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করেন এবং মজুতকৃত ১ হাজার ২০০ লিটার পেট্রল জব্দ করেন।

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জব্দ করা পেট্রল সরকারি নির্ধারিত মূল্যে বিক্রির জন্য সংশ্লিষ্ট থানার ওসি ও উপজেলা কৃষি কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

‎তিনি জানান, দীর্ঘদিন ধরে প্রশাসনের নজর এড়িয়ে পাম্পটিতে অতিরিক্ত মূল্যে জ্বালানি বিক্রি চলছিল বলে স্থানীয়রা অভিযোগ করেন। এ অভিযানের মাধ্যমে এমন অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থানের বার্তা দেওয়া হয়েছে।

‎তিনি আরও জানান, ভোক্তা অধিকার রক্ষা ও বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST