সারাদেশ

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

  প্রতিনিধি ২ এপ্রিল ২০২৫ , ১২:৫১:২১ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক:
কু‌ষ্টিয়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যা থেকে দিবাগত রাত ২টা পর্যন্ত সদর ও খোকসা উপ‌জেলায় এসব দুর্ঘটনা ঘটে।
মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কুষ্টিয়া জিলা স্কুলের সামনে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলে থাকা রাহাত ইসলাম পলাশ (৩০) ও ফাহিম অনিক (২৩) নিহত হন।
তারা সম্পর্কে মামা-ভাগ্নে। এ ঘটনায় আহত হ‌য়ে‌ছেন তানভীর গণি (২৩) নামে এক যুবক। তা‌কে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হ‌চ্ছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
জানা গে‌ছে, নিহত পলাশ কুষ্টিয়া শহরতলীর মোল্লাতেঘরিয়া এলাকার আসাদুল ইসলাম মোল্লার ছেলে। এছাড়া অনিক শহ‌রের কমলাপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে।
এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দি‌কে খোকসা উপজেলার বিলজা‌নি বাজার এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় রাস্তায় ছিট‌কে প‌ড়ে মঈনুদ্দিন শেখ (৭০) না‌মে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়। ‌তি‌নি উপ‌জেলার শিমু‌লিয়া গ্রা‌মের মৃত চতুর আলীর ছে‌লে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST