প্রতিনিধি ৩১ অক্টোবর ২০২৪ , ৭:৩৩:৩২ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক:
ইন্টারনেট ব্যান্ডউইথ আমদানির পেমেন্টে কেন্দ্রীয় ব্যাংকের আলাদা অনুমোদন নিতে হবে না। ব্যবসায়ীরা নিজেরাই যাচাইবাছাই করে এসব পেমেন্ট করতে পারবে।
গতকাল বুধবার কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে। কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এই পদ্ধতির ফলে কাজের গতি এবং ব্যাংকগুলোর দায়বদ্ধতা, দুটোই বাড়বে।
তবে এই আমদানি ব্যয় মেটাতে ব্যাংকগুলোকে কিছু নির্দেশনা মানতে হবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়। এর মধ্যে বিটিআরসির অনুমোদনসহ পর্যাপ্ত অঙ্গীকারনামা থাকতে হবে।


















Design & Developed by BD IT HOST