অপরাধ

বাউফলের নওমালায় মাদক ব্যবসায়ী সুমন ও হাসান ২০০পিচ ইয়াবাসহ গ্রেপ্তার

  প্রতিনিধি ২ আগস্ট ২০২৪ , ১২:৪৯:৩৮ প্রিন্ট সংস্করণ

ডেক্স রিপোর্ট :
পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের বটকাজল গ্রাম থেকে সুমন আকন ও হাসান আকন নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুইশত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন জানান, গোপন ভাবে খবর পেয়ে পুলিশ মঙ্গলবার দিবাগত রাতে ওই দুই মাদক ব্যবসায়ীকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃত সুমন ও হাসান দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছিল।
স্থানীয়রা জানান সুমন কয়েক বছর যাবত ইয়াবা গাঁজাসহ মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে সুমনের নামে আরও একাধিক মাদক মামলা রয়েছে।

দৈনিক একাত্তরের পাতা/স

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST