সারাদেশ

অস্ত্রসহ বাংলাদেশে অনুপ্রবেশে বিএসএফ সদস্য আটক

  প্রতিনিধি ২১ ডিসেম্বর ২০২৫ , ৬:৫০:২৭ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেক্স:
সীমান্ত দিয়ে অস্ত্রসহ বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের ডাংগাপাড়া এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক জওয়ানকে আটক করেছে বিজিবি।

রোববার ভোরের দিকে বেদপ্রকাশ নামের ওই জওয়ানকে আটক করা হয়। তিনি ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের সদস্য।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানিয়েছে, গরু চোরাকারবারিদের তাড়া করতে গিয়ে কুয়াশায় পথ ভুলে ওই জওয়ান বাংলাদেশ ভূখণ্ডের প্রায় ১০০ গজ অভ্যন্তরে প্রবেশ করলে বিজিবির একটি টহল দল তাকে আটক করে নিজেদের ক্যাম্পে নিয়ে যান। তাকে ব্যক্তিগত অস্ত্র-গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জামাদিসহ আঙ্গরপোতা বিওপিতে রাখা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিষয়টি জানতে পেরে বিএসএফ এজন্য দুঃখ প্রকাশ করে ওই জওয়ানকে ফেরত দেওয়ার অনুরোধ জানিয়েছে।
বাংলাদেশ-ভারত যৌথ সীমান্ত চুক্তি এবং আন্তর্জাতিক আইন যথাযথভাবে প্রক্রিয়া অনুসরণ করে উক্ত বিএসএফ সদস্যের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের আহবান জানানো হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST