বরিশাল

বাউফলে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার: এলাকায় শোকের ছায়া

  প্রতিনিধি ৩০ ডিসেম্বর ২০২৫ , ৮:৫৮:৫২ প্রিন্ট সংস্করণ

পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলায় মো. খলিল মৃধা (৫৫) নামে এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের কর্পূরকাঠী গ্রাম থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। নিহত খলিল মৃধা ওই গ্রামের মৃত আবুল হোসেন মৃধার ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, খলিল মৃধা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। এই অসুস্থতার কারণে তার স্ত্রী ও তিন কন্যাসন্তান তাকে ছেড়ে অন্যত্র বসবাস করতেন। ফলে তিনি বাড়িতে তার বৃদ্ধা মায়ের সঙ্গেই থাকতেন। মঙ্গলবার সকালে মায়ের সঙ্গে স্বাভাবিক কথাবার্তা বলে তিনি ঘর থেকে বের হন।
ঘটনার বিবরণ দিয়ে স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে নিলুফা বেগম নামে এক প্রতিবেশী নারী বাড়ির পাশে একটি কাঁঠাল গাছের সঙ্গে খলিলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশে খবর দেয়। খবর পেয়ে বাউফল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
ইউনিয়ন দফাদার মো. সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক ও মানসিক সমস্যার কারণে খলিল বিষণ্নতায় ভুগছিলেন বলে ধারণা করা হচ্ছে।
বাউফল থানার ওসি (তদন্ত) মো. আতিকুল ইসলাম বলেন,সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরও খবর

Sponsered content

আরও খবর: বরিশাল

গৌরনদীতে ভূমি সেবায় দৃশ্যমান পরিবর্তন: এসিল্যান্ড মেহেদী হাসানের উদ্যোগে কমেছে জনভোগান্তি

গৌরনদীতে সংবাদ প্রকাশে ক্ষিপ্ত হয়ে সাংবাদিককে মারধর ও নদীতে ফেলে দেওয়ার চেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বরিশালে আদালতের সামনে বোমা বিস্ফোরণ

বাউফলে আদাবাড়িয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলেয়া বেগমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শত শত মানুষের অংশগ্রহণে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

বাউফলে ঢাকা-বাউফল রুটে পরিবহন নৈরাজ্য বন্ধ ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি NCP নেতা মুজাহিদুল ইসলাম শাহিনের

মেজর হাফিজ অস্থায়ী রাষ্ট্রপতি হওয়ায় আনন্দ মিছিল-মিষ্টি বিতরণ

Design & Developed by BD IT HOST