রাজনীতি

অটোরিকশাস্ট্যান্ড দখল নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ

  প্রতিনিধি ১২ এপ্রিল ২০২৫ , ৫:৫৫:৫৫ প্রিন্ট সংস্করণ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
অটোরিকশাস্ট্যান্ড দখল নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ
পাবনার ঈশ্বরদীতে সিএনজিচালিত অটোরিকশাস্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষে জড়িয়েছেন বিএনপির দু’পক্ষ। উপজেলার দাশুড়িয়া গোলচক্কর অটোরিকশাস্ট্যান্ডে শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হয়ে কয়েক দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে স্থানীয় শ্রমিক ইউনিয়ন নেতার কার্যালয়ও।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই অটোরিকশাস্ট্যান্ডটির নিয়ন্ত্রণ রেখেছিল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিপন প্রামানিকের বড় ভাই ও স্থানীয় শ্রমিক ইউনিয়নের সভাপতি রকু প্রামানিক। শুক্রবার বিকালে সেই স্ট্যান্ড দখল করতে যান দাশুড়িয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব বিপুল মোল্লার। এ সময় রকু ও বিপুলের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে দুজনের সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। ভাঙচুর করা হয় রকু প্রামানিকের কার্যালয়ও। কয়েক দফায় হওয়া এ সংঘর্ষে বিপুল মোল্লাসহ তার কয়েকজন সমর্থক আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
বিপুল মোল্লা বলেন,চাঁদা না দেওয়ায় প্রথমে আমাকে ও পরে অটোরিকশার দুই চালককে মারধর করেন রকু ও তার অনুসারীরা। তবে কারা রকুর অফিস ভেঙেছেন, তা আমার জানা নেই। কারণ আমরা তখন হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম।
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শ্রমিক ইউনিয়ন নেতা রকুর ছোট ভাই রিপন হোসেন বলে, ‘বিকালে স্ট্যান্ডে যাত্রী উঠা নিয়ে আমার বড় ভাই রকু ও বিপুল মোল্লার অনুসারীদের মধ্যে বাগবিতণ্ডা হয়। বিষয়টি জানতে পেরে আমি মীমাংসার জন্য তাদের আসতে বলি। অথচ বিপুল মোল্লার অনুসারীরা রাতে আমার ভাইয়ের অফিস ভাঙচুর করেছেন।
এদিকে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বিপুল মোল্লা। ঈশ্বরদী থানার ওসি শহীদুল ইসলাম বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST