প্রতিনিধি ৯ মার্চ ২০২৬ , ৪:৪৬:৪৫ প্রিন্ট সংস্করণ
শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:

আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার; নারী ও কন্যার অধিকার সুরক্ষিত হোক এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর বাউফলে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
আজ সোমবার (৯ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সালেহ আহমেদ। মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা শারমিন আক্তারের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা আহছানিয়া মিশনের বাউফল প্রোগ্রাম অফিসার মো. রাশেল মিয়া এবং হেলথ প্রোমোটর মরিয়ম বেগম।
আলোচনায় বক্তারা নারীর ক্ষমতায়ন ও অধিকার রক্ষার বিভিন্ন দিক তুলে ধরেন:
নারী ও কন্যাশিশুদের অধিকার নিশ্চিতে শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং আইনি সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, সমাজে নারীর সমঅধিকার প্রতিষ্ঠা ছাড়া দেশের প্রকৃত ও টেকসই উন্নয়ন সম্ভব নয়।
সামাজিক দায়বদ্ধতা: নারী নির্যাতন প্রতিরোধ ও বাল্যবিবাহ বন্ধে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, কিশোরী ক্লাবের সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরিশেষে, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার অঙ্গীকারের মধ্য দিয়ে সভা সমাপ্ত হয়।












Design & Developed by BD IT HOST