সারাদেশ

ময়মনসিংহে বিএনপিকে সমর্থন জানিয়েছে জাতীয় পার্টি

  প্রতিনিধি ১০ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:৪৪:৫০ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেক্স:
ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা. মাহবুবুর রহমান লিটনকে নির্বাচনে সমর্থন জানিয়েছে উপজেলা ও পৌর জাতীয় পার্টি।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্থানীয় একটি হোটেলে এ ঘোষণা দেন উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক গোলাম সারুয়ার তপন। তার নেতৃত্বে ধানের শীষের প্রার্থী ডা. মাহবুবুর রহমান লিটনের সঙ্গে মতবিনিময় করে সমর্থন জানিয়ে বিএনপির পক্ষে কাজ করার অঙ্গীকার করেন।
এর আগে উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক গোলাম সারোয়ার তপন ও সদস্যসচিব মুফিদুল ইসলামের নেতৃত্বে বিএনপির ডা. লিটনকে নির্বাচনে সমর্থন জানিয়ে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. জহিরুল ইসলামের নির্বাচন বর্জন করেছেন তারা।

উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক গোলাম সারোয়ার তপন জানান, জাতীয় পার্টির প্রার্থী দলীয় নেতাদের সঙ্গে নিবার্চনি কোনো কার্যক্রমে এবং নেতাকর্মীদের মূল্যায়ন না করায় তার পক্ষের নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি ।

এ সময় উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল বারী, সাবেক সভাপতি আব্দুর রউফ, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন কামাল, শরিফ উদ্দিন শরীফ, সেলিম সারোয়ার সরকার, পৌর জাতীয় পার্টির আহ্বায়ক ফজলুল হক, সদস্যসচিব গোলাম মোস্তফাসহ উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক শরিফ উদ্দিনসহ উপজেলা জাতীয় পার্টি পৌর জাতীয় পার্টির অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST