প্রতিনিধি ১৯ জানুয়ারি ২০২৬ , ৫:৩৩:১৮ প্রিন্ট সংস্করণ
শফিকুল ইসলাম পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে ছারছীনা শরীফের মরহুম পীর সাহেব, মুজাদ্দিদে জামান হযরত মাওলানা শাহ্ সূফি মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহ.)-এর স্মরণে ঈছালে ছওয়াব, ওয়াজ মাহফিল ও হিজবুল্লাহ সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (১৮ জানুয়ারি ২০২৬) বাউফলের ঐতিহাসিক পাবলিক মাঠে বাদ আছর থেকে এই মাহফিল ও সম্মেলন শুরু হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমীরে হিযবুল্লাহ, আমীরে শরীয়ত ও তরিকত আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.)। তিনি তার বক্তব্যে মরহুম পীর সাহেবের জীবন ও আদর্শের ওপর আলোকপাত করেন এবং ইসলামের সঠিক পথে চলার জন্য উপস্থিত মুসল্লিদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ওলামায়ে কেরামগণ পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন। মাহফিলে বাউফল উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েক হাজার ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। জিকির ও দোয়া-মোনাজাতের মাধ্যমে এক আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়।
বাংলাদেশ জমিয়াতুল হিযবুল্লাহ, আইম্মায়ে হিযবুল্লাহ, যুব ও ছাত্র হিযবুল্লাহ বাউফল উপজেলা শাখার যৌথ উদ্যোগে এই বিশাল মাহফিলটি সফলভাবে সম্পন্ন হয়। আয়োজকরা জানান, পীর সাহেবের আদর্শ প্রচার এবং মুসলিম উম্মাহর ঐক্য বজায় রাখতেই প্রতি বছর এই সম্মেলনের আয়োজন করা হয়।
সবশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে।


















Design & Developed by BD IT HOST