প্রতিনিধি ২৩ ডিসেম্বর ২০২৫ , ৭:১৩:২৩ প্রিন্ট সংস্করণ
অনলাইন ডেক্স:
রাজবাড়ীর বালিয়াকান্দিতে জমির আইল নিয়ে ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনায় হাবিব শেখ (৪২) নামে ১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও ৪ জন। তাদেরকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে বালিয়াকান্দির নবাবপুর ইউনিয়নের ব্যাঙডুবি বিলের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত হাবিব শেখ বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বনগ্রামের লিয়াকত শেখের ছেলে।
গুরুতর আহতরা হলেন-একই গ্রামের মনজু শেখের ছেলে শরিফুল শেখ (৩৫), টোকন শেখ (৩২), আবেদ আলী শেখের ছেলে জামাল উদ্দিন শেখ (৬০) ও রাকিব শেখ (২৭)।
বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন শরিফুল শেখ জানান, নিহত হাবিব শেখ আমার পাওয়ার টিলার চালাচ্ছিল এ সময় জমির আইল নিয়ে চাচাতো ভাই জামাল উদ্দিন শেখের সাথে কথা কাটাকাটি হয়। তখন আমার ও আমার ভাই টোকন শেখকে মারপিট করে চাচাতো ভাই জামাল ও রাকিব। তখন হাবিব এগিয়ে এসে মারপিট ঠেকাতে গেলে মাটিতে পড়ে যান।পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফারুক হোসেন বলেন, হাসপাতালে হাবিব শেখকে আনার আগেই তার মৃত্যু হয়। তবে মৃত্যুর সঠিক কারণ এখনই বলা সম্ভব হচ্ছে না।
বালিয়াকান্দি থানার ওসি মো. আবদুর রব তালুকদার যুগান্তরকে বলেন, জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় ৪ জন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।












| সোম | মঙ্গল | বু | বৃহ | শুক্র | শনি | রবি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৭ | |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১ | ১৩ | ৪ |
| ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ |
| ৯ | ৩০ | |||||
Design & Developed by BD IT HOST