প্রতিনিধি ২৩ ডিসেম্বর ২০২৫ , ৪:৪১:২৯ প্রিন্ট সংস্করণ
পটুয়াখালী জেলা প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-২ (বাউফল) আসনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি মালেক আনোয়ারী।
আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) বিকেল ৩টায় বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার সালেহ আহমেদ-এর কার্যালয় থেকে তিনি এই মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়নপত্র সংগ্রহকালে মুফতি মালেক আনোয়ারীর সাথে দলের স্থানীয় পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। ফরম সংগ্রহ শেষে এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের রায় প্রতিফলিত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচনী আচরণবিধি মেনে শান্তিপূর্ণভাবে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র সংগ্রহ করছেন। মুফতি মালেক আনোয়ারীর মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়টি স্থানীয় রাজনৈতিক মহলে বেশ আলোচনার সৃষ্টি করেছে।


















Design & Developed by BD IT HOST