প্রতিনিধি ২৯ অক্টোবর ২০২৫ , ৩:২৭:২৩ প্রিন্ট সংস্করণ
শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালী জেলার বাউফলে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর ২০২৫) সকালের দিকে উপজেলা সদর বিএনপি নেতা শহিদুল আলম তালুকদারের বাসভবন থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোলাবাড়ী এলাকায় গিয়ে শেষ হয়। এতে স্থানীয় বিএনপি ও যুবদল নেতাকর্মীরা নেতার ব্যানার, ফেস্টুন বিভিন্ন শ্লোগানসহ অংশগ্রহণ করেন।
এ দিকে কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফারুক আহম্মেদ তালুকদারের নেতৃত্বে অপর একটি র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।
বিকাল ৪টা দিকে কেন্দ্রীয় নেত মুনির হোসেন’র নেতৃত্বে একটি র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা গেটের সামনে সমাবেশে মিলিত হয়।
অন্য দিকে উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মুজাহিদুল ইসলাম’র নেতৃত্বে মিছিল টি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন বক্তারা বলেন, যুবদল প্রতিষ্ঠার লক্ষ্য ছিল গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের যুবসমাজকে সংগঠিত করা। বক্তারা বর্তমান প্রেক্ষাপটে সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সমাবেশে বক্তারা যুবদলের ৪৭ বছরের ইতিহাস ও ভূমিকা তুলে ধরে বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।


















Design & Developed by BD IT HOST