প্রতিনিধি ২০ অক্টোবর ২০২৫ , ৬:৪৮:২২ প্রিন্ট সংস্করণ
অনলাইন ডেক্স:
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখে অন্তর্বর্তী সরকার ঘোষিত আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া নিয়ে অনেকে সংশয় প্রকাশ করলেও নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, কোনো সংশয় নেই।অবশ্যই নির্বাচন করার মতো পরিবেশ আছে।
সোমবার (২০ অক্টোবর) বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় ও প্রাক-প্রস্তুতিমূলক সভা হয়। এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এসএম কামরুল হাসানসহ সেনা, নৌ, বিমানবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর কর্মকর্তারা অংশ নেন।
সভা শেষে প্রেস ব্রিফিংয়ে আসেন আখতার আহমেদ। তার কাছে জানতে চাওয়া হয়, সভায় কেউ কোনো আশঙ্কার কথা জানিয়েছেন কিনা? জবাবে তিনি বলেন, বৈঠকে অংশ নেওয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিদের কারও মধ্যে কোনো উদ্বেগ দেখা যায়নি। বরং সবাই একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।
ইসি সচিব জানান, পরিস্থিতির আরও উন্নতির জন্য এমন আলোচনা চলমান থাকবে।


















Design & Developed by BD IT HOST