সারাদেশ

বাউফলে নৌ-পুলিশের ধাওয়া খেয়ে নিখোঁজ যুবকের তিন দিন পর লাশ উদ্ধার

  প্রতিনিধি ১৪ অক্টোবর ২০২৫ , ১২:৩৩:১৮ প্রিন্ট সংস্করণ

পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালী বাউফলে নৌ-পুলিশের ধাওয়া খেয়ে তেঁতুলিয়া নদীতে ঝাঁপ দেওয়া রাসেল খান (৩২) নামের এক যুবকের লাশ তিন দিন পর উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) সকাল সাড়ে ১০টার দিকে তার স্বজনরা উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরওয়াডেল এলাকার তেঁতুলিয়া নদীর বাতিঘর পয়েন্ট থেকে তার লাশ উদ্ধার করে ।
জানাগেছে, গত শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যার দিকে নিষেধাজ্ঞা অমান্য করে রাসেল খান তিন বন্ধুসহ একটি ট্রলারে করে তেঁতুলিয়া নদীতে ইলিশ কিনতে যান। এসময় নৌ-পুলিশের ধাওয়া খেলে তিনি নদীতে ঝাঁপ দেন এবং এরপর থেকে নিখোঁজ ছিলেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুড়ি দল উদ্ধার অভিযান চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি।
রাসেল খান উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বড় ডালিমা গ্রামের ইউসুফ খানের ছেলে। তিনি পেশায় একজন দর্জি ছিলেন এবং স্থানীয় বড় ডালিমা ব্রিজ এলাকায় তার একটি দোকান আছে। মৃত রাসেল খানের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতারুজ্জামান সরকার বলেন,লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে নৌ ফাঁড়ির পুলিশ অবস্থান করছে। স্বজনদের সঙ্গে কথা বলে লাশের ময়না তদন্তের সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST