জাতীয়

পিআর পদ্ধতিতে নির্বাচন দাবিতে দেশের বিভিন্ন জায়গায় জামায়াতের গণমিছিল

  প্রতিনিধি ১০ অক্টোবর ২০২৫ , ১০:৩৭:১৬ প্রিন্ট সংস্করণ

জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনসহ পাঁচ দফা দাবিতে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রাজশাহী, রংপুর বরিশাল ও সিলেটে শুক্রবার এসব কর্মসূচি পালন করা হয়।
রাজশাহীতে মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে গণমিছিল ও সমাবেশ হয়েছে। প্রধান অতিথি ছিলেন রাজশাহী সদর আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মো. জাহাঙ্গীর। বক্তব্য দেন রাজশাহী-৩ আসনের প্রার্থী আবুল কালাম আজাদ, মহানগরের নায়েবে আমির আবু মোহাম্মদ সেলিম, সেক্রেটারি ডা. এমাজ উদ্দীন মণ্ডল, সাবেক ছাত্রনেতা সালাহ উদ্দিন আহমেদ।
রংপুরে গণমিছিলে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামী মহানগর শাখার আমির উপাধ্যক্ষ এটিএম আজম খান। উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হক, মহানগর সেক্রেটারি কে এম আনোয়ারুল হক কাজল, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজী, আল আমিন হাসান, শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর-দিনাজপুর সহকারী অঞ্চল পরিচালক অধ্যাপক আবুল হাসেম বাদল, মহানগর সভাপতি কাওছার আলী।
বরিশালে গণমিছিলে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল। উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের আমির অধ্যাপক জহির উদ্দিন মু. বাবর, মহানগর সেক্রেটারি মতিউর রহমান, আ. জব্বার, মাহবুবুল নবী প্রমুখ।
সিলেটে গণমিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। সমাবেশে সভাপতিত্ব করেন মহানগরী শাখার আমির মুহাম্মদ ফখরুল ইসলাম। যৌথ পরিচালনায় ছিলেন সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা আমির ও সিলেট-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা হাবিবুর রহমান। বক্তব্য দেন সিলেট-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান, মহানগর নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুল, সিলেট-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা লোকমান আহমদ।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST